6982ef5a9ed43_WhatsApp Image 2026-02-04 at 02.02.22
ফেব্রুয়ারি ০৪, ২০২৬ দুপুর ১২:৩৪ IST

নির্বাচনের আগে ফের উত্তপ্ত কেশপুর , বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ২৬ এর নির্বাচনের আগে ফের খবরের শিরোনামে উঠে এল কেশপুর এলাকা। তৃণমূল - বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলল গেরুয়া শিবির। ঘটনায় আহত ৮ জন বিজেপি কর্মী।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কেশপুর ব্লকের ৭ নম্বর অঞ্চলের রামাকাটা এলাকায়। বিজেপির পক্ষ থেকে সেখানে একটি অভ্যন্তরীণ বৈঠকের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, বৈঠক শেষে বিজেপি কর্মীরা বাড়ি ফেরার সময় আচমকাই তাদের ওপর লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানো হয়। হামলায় গুরুতর জখম হন একাধিক বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, শুধু মারধরই নয়, হামলাকারীরা বেশ কয়েকটি বাইকও ভাঙচুর করে।

আহতদের দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে রাতেই জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভে নামেন বিজেপি কর্মী ও সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে, ঘটনার কথা জানার পরই ভিডিয়ো কলে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসের সঙ্গে যোগাযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পুরো ঘটনার বিবরণ শোনেন এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন। পাশাপাশি, দিন কয়েকের মধ্যেই কেশপুরের আনন্দপুরের রামাকাটা এলাকায় বড় কর্মসূচি নেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। অপরদিকে, সম্পূর্ণ ঘটনার দায় অস্বীকার করেছে শাসক শিবির। স্থানীয় তৃণমূল নেতা বলেন, ' তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিজেপির লোকেরা জঙ্গলের মধ্যে পিকনিক করছিল সেই সময় নিজেদের মধ্যে মদ্যপ অবস্থায় অশান্তি হয়। এরপর নিজেরাই মারপিট করেছে। এটি সম্পূর্ণ ভাবে একটি বিজেপির অন্তর্দ্বন্দ্ব।'

আরও পড়ুন

হেলমেট ছাড়া মদের দোকানে ঢুকলেই ‘নো মদ’! পশ্চিম বর্ধমানে প্রশাসনের কড়া ফতোয়া
আগস্ট ২৫, ২০২৬

দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

‘কাটমানি নেবে কে, রাস্তা বানাবে কে?’ কাজ ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর ‘রাস্তার লড়াই’, গ্রামবাসীর তাড়ায় এলাকা ছাড়ল দুই পক্ষ
আগস্ট ২৫, ২০২৬

রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ

হারানো ফোন ফিরে পেয়ে চোখে জল, ৩০টি মোবাইল উদ্ধার করলেন শামসেরগঞ্জ পুলিশ!
আগস্ট ২৫, ২০২৬

দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের