নিজস্ব প্রতিনিধি , নদীয়া - অন্তঃসত্ত্বা মহিলার ওপর অত্যাচার। প্রতিবেশীরা ঘরে ঢুকে অত্যাচার করেছে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই অন্তঃসত্ত্বা মহিলা। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।
সূত্রের খবর , ঘটনাটি শান্তিপুরের নৃসিংহপুর বাজার পাড়ার। নির্যাতিতার নাম লিপিকা বর্মন। তিন মাসের গর্ভবতী ওই মহিলা ননদকে কিছুটা দুর ছেড়ে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফেরার পথেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে প্রতিবেশী মহিলারা। এরপর সোজা বাড়ি ঢুকে তার ওপর অত্যাচার চালানো হয়। পেটে, বুকে লাথি মারে। গলায় পা তুলে দেয় আক্রমণকারীরা।

এরপর মহিলার চিৎকার শুনে তার শশুর ঘরে ঢুকে বাঁচানোর চেষ্টা করেও লাভ হয়নি। এরপর লাগাতার মারধর করে তারা চলে গেলে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। তাকে শান্তিপুর স্টেট হাসপাতালে নিয়ে ছোটেন পরিবারের লোকেরা। সঙ্গে সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করা হয়। রিপোর্টে খুব একটা সন্তোষজনক নয়। বাচ্চার ক্ষতির আশঙ্কা রয়েছে। এরপর ভীষণই ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা মহিলা-সহ পরিবারের সদস্যরা।

শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। যদিও এখনও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। পরিবারের অভিযোগ , প্রায়ই ওই মহিলার ওপর অত্যাচার চালনো হত। পুলিশের কাছে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশের দাবি জানায় মহিলার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্যাতিতা লিপিকা বর্মন জানিয়েছেন , "ঘরে ঢুকে আমায় মারধর করে। পেটে , বুকে , গলায় পা দেয়। মারধর করে। আমি ননদকে এগিয়ে দিতে গেছিলাম। তখনই রাস্তায় দাঁড়িয়ে আমায় গালিগালাজ শুরু করে। মনেই হচ্ছিল ঝামেলা বাঁধাবে। এরপর সোজা বাড়িতে ঢুকে হামলা করে। একবার তর্কাতর্কির জন্য আমার ওপর এমন অত্যাচার করে। এর আগেও একবার আমায় মারধর করে। তখন ওয়ার্নিং দিয়েছিলাম তবে আবার এমন হল।"
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের