নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পর্যটকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হল দীঘা-নবদ্বীপ সরাসরি বাস পরিষেবা। এই উদ্যোগে শুধু ধর্মীয় যাতায়াতই নয় সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক উন্নতিতেও গতি আসবে বলে মত স্থানীয়দের। হোটেল, পরিবহন, ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন এই পরিষেবাকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন, তীর্থকেন্দ্র হল দীঘা, নবদ্বীপ। বহুদিন ধরে পরিবহন দফতরের কাছে দুই তীর্থকেন্দ্রকে এক সুতোয় বাঁধার দাবি আসছিল। সেই প্রেক্ষিতেই ফেব্রুয়ারি মাস থেকে চালু করা হয়েছে ২টি সরকারি বাস।

এই পরিষেবার ফলে জগন্নাথ ধাম, ইসকনের বিশ্ব সদর দফতর মায়াপুর প্রথমবারের মতো সরাসরি সড়কপথে যুক্ত হল। বাসভাড়া ধার্য করা হয়েছে ২৫০ টাকা। সময়সূচি অনুযায়ী, দীঘা থেকে সকাল ৮টা, নবদ্বীপ থেকে সকাল ৬টায় বাস ছাড়বে।
ইসকন কলকাতা সহ-সভাপতি রাধারমণ দাস জানান, 'এই উদ্যোগ নিঃসন্দেহে ঐতিহাসিক। রাজ্য সরকারের এই পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ। এর ফলে দেশ-বিদেশের ভক্ত, পর্যটকদের যাতায়াত আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী হবে'।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের