নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার নজরদারি চালাতে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতীম সরকারকে তামিলনাড়ুতে পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। যদিও সুপ্রতীম সরকার যাবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রতীম সরকারকে। বিশেষ করে তিরুনেলভিলি জেলায় তার মূল দায়িত্ব থাকবে বলে জানা যায়। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী পরিবেশের উপর সার্বিক নজরদারি চালাবেন তিনি।
কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী পর্যায়ে নিয়মিত রিপোর্ট জমা দিতে হবে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখতে হবে তাকে। এর আগে এই দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়কে। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়েছেন। সেই কারণেই তার পরিবর্তে সুপ্রতীম সরকারকে নিয়োগ করা হয়।
তবে নতুন দায়িত্ব গ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সুপ্রতীম সরকার ইতিমধ্যেই এই নিয়োগ পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। তার চিঠি রাজ্যের সিইও দফতরের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের