নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রঞ্জি ট্রফি কাঁপিয়ে দিয়েছেন আকিব নবি। দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। প্রথমবার ইতিহাস গড়ে জম্মু কাশ্মীরকে চ্যাম্পিয়নের শিরোপা পাইয়ে দেওয়ার অন্যতম কারিগর তিনি। নিয়েছেন ৬০ উইকেট। এর আগে আকিবের প্রশংসা করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এবার জাতীয় দলে ঢুকতে পারবে আকিব? সেই ইঙ্গিত দিলেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস।
বিসিসিআই সভাপতি বলেছেন , "ও নিজেকে উজাড় করে দিয়েছে। দারুণ ছন্দেও রয়েছে। কেবল এই মরশুমেই নয়, গত মরশুমেও অসাধারণ ফর্মে ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটেই যে এমন পারফর্ম করছে তা নয়, অন্যান্য ফরম্যাটেও দক্ষতার পরিচয় দিয়েছে। আমি নিশ্চিত, এর প্রতিদান ও পাবে। নির্বাচকরা আকিবের উপর কড়া নজর রাখছেন। আশা করি, জাতীয় দলে ও সুযোগ পাবে।"
উল্লেখ্য , রঞ্জি ট্রফিতে আকিবের বোলিং ছিল চোখে পড়ার মত।১০ ম্যাচে তাঁর গড় মাত্র ১২.৫৬। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি। গড় ছিল মাত্র ১৩.২৬। ইকোনমি রেট ৭.৪১। সেরা বোলিং পরিসংখ্যান ৪/১৬। বিজয় হাজারে ট্রফিতেও ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। গড় ২২.৮৫।ইকোনমি রেট ৫.৭৬। সেরা বোলিং পরিসংখ্যান ৪/৫২। জাতীয় দলে সুযোগ পাবেন কিনা জানা যায়নি। তবে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে চলেছেন তিনি।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের