নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পণপ্রথার নির্মম পরিণতি ফের একবার সামনে এল বারাসাতে। পণের টাকার দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অশ্বিনী পল্লী এলাকায়। ঘটনাকে ঘিরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভাঙচুর চালানো হয় তার বাড়িতে।
একবিংশ শতাব্দীতেও পণপ্রথার অভিশাপ যে সমাজ থেকে মুছে যায়নি, বারাসাতের মর্মান্তিক ঘটনাই তার প্রমাণ। ২৩ বছর বয়সী মৃত গৃহবধূর নাম সুনীতা সরকার। অভিযোগ, পণের দাবিতে স্বামী সৌম্য দত্ত সহ শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরেই তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছিলেন। কয়েক দিন আগে ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা দাবি করা হয়। কিন্তু সেই বড় অঙ্কের টাকা সুনীতার পরিবারের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয় বলে তার ওপর অত্যাচার আরও বাড়তে থাকে। এরপর বুধবার রাতে সুনীতার শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় সে আত্মহত্যা করেছে।

ঘটনার পর সুনীতার বাপের বাড়ির পক্ষ থেকে বারাসাত থানায় তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ স্বামী সৌম্য দত্তকে গ্রেফতার করে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী শুক্রবার অশ্বিনী পল্লী এলাকায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালান। দোষীর ফাঁসির দাবিতে রীতিমতো অভিযুক্তের বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি চালান স্থানীয়রা।

এলাকাবাসীদের অভিযোগ, ' এই ঘটনার সঙ্গে সৌম্যের বাবাও যুক্ত আছে। এদের অত্যাচারের জন্য মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছিল আবার এরা গিয়ে হাতে পায়ে ধরে নিয়ে এসেছে। তারপরেও আবার অত্যাচার চালাতে শুরু করে। ওর স্বামী আর বাবা দুজনেরই ফাঁসি দরকার। যাতে পরে আর কোনো মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা না ঘটে।'

প্রসঙ্গত, চলতি বছরের ৩ আগস্ট বারাসতের অশ্বিনী পল্লীর বাসিন্দা সৌম্য দত্তের সঙ্গে সম্বন্ধ করে সুনীতার বিয়ে হয়। সৌম্যর পোশাকের ব্যবসা রয়েছে এবং তার বাবা একজন পুলিশকর্মী। বিয়ের সময় নগদ অর্থ ছাড়া অন্যান্য সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সুনীতার পরিবার দিয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই ব্যবসার নাম করে অতিরিক্ত টাকার জন্য চাপ দিতে শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সুনীতার বাবা, রাজ্য সরকারের কর্মী সর্বেন্দ্রদেব সরকার, একাধিকবার টাকা দিয়েছিলেন। তবুও দাবি থামেনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের