68abd0732a832_IMG-20250825-WA0016
আগস্ট ২৫, ২০২৫ সকাল ০৮:২৫ IST

নিরামিষ খাবেন , চিন্তা নেই , গরম গরম ভাতে পরিবেশন করুন মৌরি পটল

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আমিষ হলে যেমন মাছের অভাব নেই , সঙ্গে মাংস তো আছেই। তবে নিরামিষ হলেই চিন্তায় ভোগেন এই ভেবে যে কি খাবেন। ধোকা, পনির তো প্রচুর খেয়েছেন ভবিষ্যতেও নিরামিষ খাবারের সঙ্গী তারা। তবে বাজারের টাটকা পটল দিয়ে একবার মৌরি পটল বানিয়ে দেখুন। পটল চিংড়ি , পটলের দোলমা , পটলের খোসা বাটা যেমন খেয়েছেন এবার তেমনই চেখে দেখুন মৌরি পটল।

আসুন জেনে নি মৌরি পটল বানাতে উপকরণ হিসেবে কি কি লাগে -

৮-১০ টি পটল লম্বাটে টুকরোয় কাটা , ২টি মাঝারি মাপের আলু লম্বাটে ভাবে কেটে নেওয়া, ২ টেবিল চামচ সর্ষের তেল , ১ টেবিল চামচ ঘি ,বু৩ টেবিল চামচ মৌরি, ২টি শুকনো লঙ্কা , ১টি তেজপাতা, ১টি ছোট এলাচ থেঁতো করা, ১ গাঁট মাপের দারচিনি, ২টি লবঙ্গ, ১ টেবিল চামচ আদা বাটা , ১/২ টেবিল চামচ লঙ্কা বাটা , ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, আধ কাপ দুধ , 
স্বাদমতো নুন , সামান্য চিনি

প্রণালী:

শুকনো কড়াইয়ে অল্প আঁচে মৌরি ভেজে নিন। সুগন্ধ বেরোলেই আঁচ বন্ধ করে ঠাণ্ডা হতে দিন। এরপরে শিল নোড়া অথবা হামান দিস্তায় ভাজা মৌরি গুঁড়িয়ে নিন। কড়াইতে সরিষার তেল দিয়ে পটল , আলু আলাদা আলাদা করে ভেজে তুলে নিন। বাকি তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে দিন আদা-লঙ্কা বাটা, এক টেবিল চামচ ভাজা মৌরির গুঁড়ো, হলুদ এবং লঙ্কাগুঁড়ো।

সামান্য জল দিয়ে মশলা ভাল ভাবে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে কষানো মশলায় দিন নুন, চিনি এবং আগে থেকে ভেজে রাখা পটল আর আলু। আলু ও পটল মশলায় ভাল ভাবে কষিয়ে নেওয়ার হলে কড়াইয়ে দুধ ও সামান্য জল দিয়ে ফুটতে দিন। এবার একটি অন্য বাটিতে বা প্যানে এক টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিন এক টেবিল চামচ ভাজা মৌরির গুঁড়ো। মিশ্রণটি তরকারির উপর ঢেলে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে দিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ব্যাপারটা জমে যাবে।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের