নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - লক্ষ্মীপুজোর আগে পর্যটনের প্রাণকেন্দ্র দিঘায় নেমেছে নিম্নচাপের অন্ধকার। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পর্যটকদের স্বপ্নে ভাটা। ফলে বিপাকে পড়েছে দিঘার হোটেল ও ব্যবসায়ী মহল।
সূত্রের খবর, রবিবার রাত থেকেই পূর্ব মেদিনীপুরের দিঘা, তাজপুর, মন্দারমণি ও শঙ্করপুর উপকূলে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় স্থবির হয়ে পড়েছে পর্যটন। পুজোর মরশুমের শেষ দিকে পর্যটকের ভিড়ে নতুন আশার আলো দেখেছিল সমুদ্রতীরবর্তী এই জনপদ, কিন্তু নিম্নচাপের ধাক্কায় হঠাৎই ফাঁকা হয়ে যায় সৈকত। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সৈকতে টহলদারি চলছে।
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, 'টানা বৃষ্টির কারণে পর্যটকের সংখ্যা হঠাৎই কমে গিয়েছে। হোটেল বুকিং বাতিল হচ্ছে, স্থানীয় দোকান, রেস্তরাঁ, এমনকি ট্রলার ব্যবসায়ও ক্ষতির মুখে পড়েছেন অনেকেই।'
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের