নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হল রবিবার। মহালয়ার এই শুভক্ষণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ হলো সর্বত্র। সেই আবহেই রবিবার বাগবাজার মায়ের ঘাটে তর্পণ করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সূত্রের খবর, মহালয়া মানেই বাঙালির ঘরে ঘরে উৎসবের ডাক। ভোরবেলা রেডিওয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, আর গঙ্গার ঘাটে ভিড় তর্পণের। এই প্রাচীন প্রথা মেনে রবিবার সকাল থেকেই শহর থেকে জেলার একাধিক গঙ্গার ঘাটে তর্পণ করতে ভিড় জমাতে দেখা যায় সাধারণ মানুষকে। আম জনতার পাশপাশি এদিন রাজনৈতিক ব্যক্তিত্বদেরও গঙ্গার ঘাটে তর্পণ করতে দেখা যায়। রবিবার সকালে বাগবাজার মায়ের ঘাটে হাজির হন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করেন তিনি।

তর্পণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, ' আবহমান কাল ধরে আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এই তর্পণ হয়ে আসছে। ব্যাক্তিগত ভাবে প্রতিবছরই আমার তর্পণ করতে আসা হয়। শুধু আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে নয় বিগত ১০ বছরে আমাদের দলের যে কজন মানুষ শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যেও আমার তর্পণ ছিল। এখনও পর্যন্ত সেই সংখ্যা ২৮৭ হয়েছে।'
পাশাপাশি, তিনি ফের একবার মুখ্যমন্ত্রীর মহালয়ার আগে পুজো উদ্বোধন নিয়েও সরব হন। শমীক ভট্টাচার্য বলেন, ' বাংলার মানুষ চিরকাল আশ্বিনের শারদপ্রাতে শুনে অভ্যস্ত ছিল। পিতৃপক্ষের পর দেবীপক্ষের সূচনা হয় এটাই মানুষ এতদিন জেনে এসেছে। কিন্তু এখন মুখ্যমন্ত্রী নিজে যে বাংলা তৈরি করেছে সেটা তিনি নিজেই চিনতে পারছে না। যেদিকেই টাকায় শুধু মমতা আর তৃণমূল - তৃণমূলে সংঘর্ষ লেগেই রয়েছে।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের