নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এবার সামনে এল একেবারে নজিরবিহীন ঘটনা। নিজের হাতে নিজেরই শুনানির নোটিশ ধরালেন এক বুথ লেভেল অফিসার। শুধু তাই নয়, স্ত্রীর হাতেও তুলে দিলেন শুনানির নোটিশ। নির্বাচন কমিশনের নিয়মে বাঁধা পড়ে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে কর্তব্য পালন করলেন ১৬৫ নম্বর বুথের BLO দেবশঙ্কর চট্টোপাধ্যায়।
ঘটনাটি কেতুগ্রাম বিধানসভার অন্তর্গত। ভোমরকোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবশঙ্কর চট্টোপাধ্যায় কোড়োলা গ্রামের বাসিন্দা এবং এলাকার ১৬৫ নম্বর বুথের BLO। বর্তমানে তিনি কাটোয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের চৌরঙ্গি এলাকায় স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ও একমাত্র সন্তানকে নিয়ে থাকেন। SIR প্রক্রিয়ার আওতায় দেবশঙ্কর বাবু নিজে এবং তার স্ত্রী দুজনের নামেই শুনানির নোটিশ আসে। BLO হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের অ্যাপ মারফত নোটিশ জারি হওয়ায় নিয়ম মেনেই তিনি নিজের হাতে সেই নোটিশ ধরিয়ে দেন নিজেকে ও স্ত্রীকে।
জানা গেছে, দেবশঙ্কর চট্টোপাধ্যায়ের বাবার নাম পুলকেন্দ্র চট্টোপাধ্যায়। তবে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সির' কারণে পদবির বানানে সামান্য ভুল থাকায় তার নামে নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে, অনিন্দিতা চট্টোপাধ্যায়ের বাপের বাড়ি নদীয়া জেলার নাকাশিপাড়ায়। তার বাবা অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে বয়সের পার্থক্য ৫০ বছর দেখানো হওয়ায় কমিশনের নজরে আসে সেই তথ্যও। এই প্রসঙ্গে কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু জানান, BLO হলেও নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ করতে হবে দেবশঙ্কর চট্টোপাধ্যায়কে। নিজের পরিবারের ক্ষেত্রেও কোনও ব্যতিক্রম নেই।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের