নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - রাজ্যের উৎসবের মরশুমে যখন রেড রোড থেকে শুরু করে জেলা জুড়ে কার্নিভালের জোর প্রস্তুতি, ঠিক তখনই রায়গঞ্জে তৈরি হলো চাঞ্চল্য। খোদ তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঘোষণা করলেন, তিনি পুজোর কার্নিভাল বয়কট করছেন। রায়গঞ্জ পুরসভার বিরুদ্ধে ক্ষোভেই তার এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রকাশ্যে নিজের দলীয় পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তার অভিযোগ, ' পুরসভা-প্রশাসনের চরম অবহেলায় শহরের উন্নয়ন থমকে গেছে।' বিধায়কের দাবি, নগরোন্নয়ন দফতর থেকে ৭ কোটি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে আরও ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রায়গঞ্জের জন্য। অথচ সেই অর্থ ব্যবহার করে নাগরিক পরিকাঠামো উন্নয়নে কোনও দৃশ্যমান পরিবর্তন আনতে পারেনি পুরসভা।
কৃষ্ণ কল্যাণীর বক্তব্যে উঠে এসেছে আরও তীব্র ক্ষোভ, 'পরিচ্ছন্নতা ও উন্নয়ন নিয়ে পুরসভার উদাসীনতা আজ সাধারণ মানুষের অসন্তোষের কারণ। নাগরিক সুরক্ষাকে উপেক্ষা করে শুধুমাত্র উৎসবের নামে প্রদর্শনী করা হচ্ছে। আমি সেই প্রদর্শনীর অংশ হব না।' তার এই মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে চাপা গুঞ্জন।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের