নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরে টানা বৃষ্টির জেরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন নেতাজিনগরের ফল ব্যবসায়ী প্রাণতোষ কুণ্ডু। শোকস্তব্ধ পরিবার, তবে সরকারি সাহায্য কিংবা চাকরি কোনও কিছুই গ্রহণ করতে নারাজ তারা। ঘটনায় ক্ষোভ ঝরে পড়ছে পরিবারের বক্তব্যে।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে নেতাজিনগরের জমা জলে মৃত্যু হয় প্রাণতোষ কুণ্ডুর। হঠাৎ এই দুর্ঘটনায় স্তব্ধ তার পরিবার। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরি প্রদানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শোকাহত পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর্থিক সাহায্য কিংবা চাকরি কিছুই নেবে না তারা। প্রাণতোষের ছেলে দোলন কুণ্ডু স্পষ্ট জানিয়ে দেন, ' এটা স্বাভাবিক মৃত্যু নয়। নিশ্চয়ই কোনও ত্রুটি বা অব্যবস্থার কারণেই বাবার মৃত্যু হয়েছে। এর দায় নিতে হবে রাজ্য সরকার ও সিইএসসিকে। প্রতি বছর বৃষ্টি হলে কেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে? যদি সিইএসসি দায়িত্ব নিতে না পারে, তাহলে কেন তারা থেকে যাবে? অন্য সংস্থা আসতে পারবে না কেন?'
চাকরির প্রতিশ্রুতির কথাও খারিজ করে দিয়ে তিনি বলেন, 'চাকরির প্রতিশ্রুতি পাইনি। আর পেলেও চাকরি করব না। কোনও সাহায্যের প্রয়োজন নেই।' এদিন বিজেপির চার বিধায়কের প্রতিনিধি দল প্রাণতোষের বাড়িতে গিয়ে শোকপ্রকাশ করেন। তবে পরিবারের তরফে স্পষ্ট জানানো হয়, 'এসেছেন ভাল লাগল, কিন্তু কোনও সাহায্য চাই না।'
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের