নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিন ধরে দলের মধ্যে ব্রাত্য থাকার পর অবশেষে মূল স্রোতে ফিরলেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফের বিজেপির রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিনের নীরবতার পর ফের মাঠে নামতে চলেছেন দিলীপ ঘোষ।
এক সময় বিজেপির রাজ্য রাজনীতির মুখ ছিলেন দিলীপ ঘোষ। তবে দিঘার জগন্নাথ মন্দির যাত্রার পর থেকেই দলীয় কর্মসূচি ও সভা থেকে কার্যত ব্রাত্য হয়ে পড়েন তিনি। এমনকি দলীয় অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার ঘটনাও সামনে আসে। ফলে রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা ক্রমশ বাড়তে থাকে। যদিও সেই জল্পনার বাস্তব রূপ মেলেনি, কিন্তু দিলীপের অবস্থান যে দুর্বল হয়ে পড়েছিল, তা অস্বীকার করার উপায় ছিল না।
কিন্তু বছর শেষে নাটকীয় মোড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকেই বিজেপির অন্দরে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন দিলীপ। বিধানসভা নির্বাচনের মুখে পুরনো সংগঠনিক শক্তিকে ফের কাজে লাগাতে চাইছে পদ্মশিবির। তারই ইঙ্গিত মিলেছে আসন্ন কর্মসূচিতে। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে যৌথ জনসভার পরিকল্পনা হয়েছে দিলীপের।
চলতি মাসেই উত্তরবঙ্গে একাধিক সভায় দুজনকে একসঙ্গে দেখা যেতে পারে বলে দলীয় সূত্রে খবর। তার আগে দক্ষিণবঙ্গেও কর্মসূচি রয়েছে। আগামী ৬ জানুয়ারি নদীয়ার রানাঘাট এবং ৭ জানুয়ারি ব্যারাকপুরে বিজেপির জনসভা রয়েছে। এই দুই সভায় শমীকের সঙ্গে দিলীপ ঘোষের উপস্থিতি ও বক্তব্য রাখার সম্ভাবনা প্রবল।
দক্ষিণবঙ্গের কর্মসূচির পর উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তিনটি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সম্ভাব্য তারিখ ৮, ৯ ও ১০ জানুয়ারি। সেখানেও বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতির যুগলবন্দি দেখা যেতে পারে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা