নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - নদীর ধার থেকে উদ্ধার দম্পতির নিথর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য থারোঘাটি এলাকায়। গলা কাটা অবস্থায় উদ্ধার হল বিবাহিত মহিলার দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। তদন্ত শুরু করেছে তারা। ঘটনায় ভীষণই আতঙ্কিত এলাকাবাসী।
সূত্রের খবর , বছর ৪০ এর বছর অনিমা মন্ডলের পাশেই পড়েছিল তার স্বামী তপন মন্ডলের মৃতদেহ।স্বামীর বয়স আনুমানিক ৫০ বছর। স্ত্রীর মৃতদেহের কিছুটা দূরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তপন মন্ডলের মৃতদেহ। এক স্থানীয় বাসিন্দার নজরে আসতেই তিনি দ্রুত আশিঘর থানায় খবর দেন। খবর দেওয়ার পরেই একে একে ভিড় জমান স্থানীয়রা। এরপর পুলিশ ফরেনসিক টিমকে খবর দিলে তারাও ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের বেশকিছুটা অঞ্চল ঘিরে প্রাথমিক তদন্ত শুরু করে।

ফরেনসিক দলের সদস্যরা এসেই সঙ্গে সঙ্গে মৃতদেহ উদ্ধারের জায়গাগুলি মার্ক করে দেয়। এরপর আশেপাশে ঘুরে ঘুরে দেখে। স্থানীয়দের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বেশকিছু নমুনাও সংগ্রহ করেছে তদন্তকারী দল। অনেকরকম ভাবনা উঠে আসছে এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে। প্রথমত স্ত্রীকে খুন করে নিজেও আত্মহত্যা করতে পারেন তপন মন্ডল। আবার শত্রুতার জেরে দম্পতিকে খুন করা হতে পারে বলে অনুমান ফরেনসিক দলের।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন , "আমি বাজার করে পুকুরপাড় থেকে আসছিলাম। হঠাৎই আমার নজরে আসে মহিলার কাটা দেহ। আমি ভীষণই ভয় পেয়েছিলাম। এরপর আমি স্থানীয়দের ডেকে নিয়ে আসি। তারপর হঠাৎ দূরে ঝুলন্ত অবস্থায় গাছের সঙ্গে এক ব্যক্তির মৃতদেহ নজরে আসে। এরপরই আমরা সকলে পুলিশের কাছে খবর দি। পুলিশ তদন্তকারীদের ডাক পাঠাল।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের