নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নবান্নে সিএমওর কর্তা পরিচয় দিয়ে পাঁচ কোটি টাকা তোলার চেষ্টা। ধৃত হয়েছেন নিউটাউনের অভিজাত বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায়। লালবাজারের পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে।
সূত্রের খবর, অভিযুক্ত সৌরভ সম্প্রতি নিজেকে সিএমওর কর্তা দাবি করে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এক ব্যক্তিকে। এরপর তার থেকে পাঁচ কোটি টাকা দাবী করেন। ফোনে তিনি সমস্যার সমাধান করার আশ্বাসও দিয়েছিলেন। প্রথমে অভিযোগকারী ব্যক্তি বিশ্বাস করলেও, বারবার টাকা দাবির পর সন্দেহ হলে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত সৌরভ শুধুমাত্র ওই ব্যক্তি নয়, বিভিন্ন মহলের লোক ও পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ রেখে প্রভাব দেখানোর চেষ্টা করতেন। গোয়েন্দারা তার মোবাইল ফোনের সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছেন। অবশেষে বৃহস্পতিবার তাকে নিউটাউনের আবাসন থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ধৃতের নিউটাউনের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে উদ্ধার হয়েছে প্রায় সোয়া সাত লাখ টাকা নগদ, ১৪টি দশ গ্রামের সোনার কয়েন, ৪০টি রুপোর কয়েন এবং ১৪টি দামী ঘড়িসহ একাধিক মূল্যবান জিনিস। ইতিমধ্যেই, পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে এই বিশাল অঙ্কের টাকার সূত্র জানার চেষ্টা করছে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের