695e67ccf141f_IMG-20260107-WA0219
জানুয়ারী ০৭, ২০২৬ বিকাল ০৭:৩৪ IST

নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে নিন আচারি চিকেন কষা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকেন কষা পদটি ভীষণই জনপ্রিয়। বাঙালিদের কাছে উৎসব মানেই চিকেন। তবে চিকেন বানানোর জন্য কোনো আলাদা উৎসবের দরকার হয়না। চিকেনের নানারকম পদ থাকলেও  কষার থেকে ভাল হয়তো কিছুই হয়না। এবার সেই চিকেন কষার মধ্যেই থাকবে আচারের স্বাদ। বাড়িতেই বানিয়ে নিতে পারেন আচারি চিকেন কষা।

উপকরণ -

১ কিলোগ্রাম মুরগির মাংস
৫টি বড় পেঁয়াজ কুচোনো
২/৩টি টম্যাটো কুচোনো
২টি শুকনো লঙ্কা
১ চা চামচ পাঁচফোড়ন
২ চা চামচ আমচুর মশলা
২/৩ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো
৫ টেবিল চামচ সর্ষের তেল
স্বাদমতো নুন

প্রণালী -

প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিন। গন্ধ ছাড়তে শুরু করলে সমস্ত পেঁয়াজকুচি একসঙ্গে ঢেলে দিন তেলে। অনেকক্ষণ ঢিমে আঁচে নাড়াচাড়া করার পর অল্প নুন ছড়িয়ে দিন। পেঁয়াজ ভাজার পর টম্যাটোর টুকরোগুলি মিশিয়ে দিন। তার উপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। মশলা কষানোর পর, তেল বেরিয়ে গেলে জলে ধুয়ে রাখা মাংসগুলি কড়াইয়ে দিয়ে দিন। ঢাকা দিয়ে রান্না করুন। পেঁয়াজ আর মাংসের জল ছাড়তে শুরু করবে। ধীরে ধীরে মাংস নরম হতে শুরু করবে। মাঝে মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করুন। মাংস একেবারে সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে আমচুর মশলা ছড়িয়ে দিন। নুনের প্রয়োজন থাকলে মিশিয়ে নিন। আঁচ বন্ধ করে দিন যাতে আমচুর মশলা খানিকক্ষণ ধরে মাংসের টুকরোর ভিতরে ঢোকে। এরপর রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। শীতের দুপুর বা রাতে রুটি বা ভাত দুই দিয়েই জমে যাবে এই আচারী চিকেন কষা।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের