নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ১ জুন থেকে রাজ্যে চালু হতে চলেছে বহুল আলোচিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মহিলাদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। অবশেষে সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন নারী ও শিশু কল্যাণ ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
নতুন সরকার গঠনের পরই ঘোষণা করা হয়েছিল, পূর্বের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারাই ‘অন্নপূর্ণা ভাণ্ডারের' আওতায় আসবেন। এই প্রকল্পে প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কিংবা যারা মৃত, তাদের বাদ দেওয়ার কথা জানিয়েছিল সরকার। সেই সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে জানান, ' যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। নাম বাদ যাবে না।' ফলে বহু মহিলা উপভোক্তার মধ্যে স্বস্তি ফিরেছে।
শুধু তাই নয়, মন্ত্রী আরও জানিয়েছেন, যেসব মহিলা CAA-র জন্য আবেদন করেছেন, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি আবেদন প্রক্রিয়াকেও আরও সহজ করার কথা ঘোষণা করা হয়েছে। এতদিন দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করতে হত, এবার তা অনলাইনে করা যাবে। একটি বিশেষ পোর্টালের মাধ্যমে সহজেই আবেদন জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের