নিজস্ব প্রতিনিধি , মালদহ - নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আহত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আক্রান্ত হওয়ার পর প্রায় ২০ দিন চিকিৎসাধীন ছিলেন। অবশেষে বাড়ি ফিরলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুক্রবার রাতেই শিলিগুড়ির নেওটিয়া হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
সূত্রের খবর, গত ৬ অক্টোবর নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মু। সেই সময় তাকে গুরুতরভাবে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই তাকে শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি করা হয়, যেখানে দীর্ঘ ২০ দিন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতেই শিলিগুড়ির নেওটিয়া হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। শনিবার সড়কপথে মালদহের বাড়িতে ফেরেন সাংসদ। এখনও চোখে ঝাপসা দেখছেন খগেন মুর্মু। চোয়াল ও দাঁতে প্রচণ্ড ব্যথা থাকায় চিকিৎসকরা তাঁকে কথা বলা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।
এই ঘটনার পর থেকেই সাংসদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগে তার সঙ্গে ছিলেন দুই নিরাপত্তারক্ষী, এখন সেই সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। এছাড়া সাংসদের বাসভবনেও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। কাউকে নিরাপত্তার অনুমতি ছাড়া তাঁর সঙ্গে দেখা করার অনুমতি নেই বলেই জানা গেছে।
বিজেপি সাংসদের স্ত্রী জানান, 'আগের থেকে এখন একটু ভালো আছে। তবে ডাক্তার বর্তমানে কারো সঙ্গে কথা বলতে মানা করছে। খুব শীঘ্রই আমরা এইমসে নিয়ে যাব চিকিৎসার জন্য। আগে থেকে নিরাপত্তা অনেকটাই বেড়েছে। Y+ নিরাপত্তা দেওয়া হচ্ছে এখন। পুরোপুরি সুস্থ হতে বেশ সময় লাগবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের