নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের আহত হওয়ার ঘটনা ব্যাপক শোরগোল ফেলে বঙ্গ রাজনীতিতে। নতুন করে শাসক - বিরোধী তরজা শুরু হয়। আর অবশেষে ঘটনার ২ দিন পর ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
সূত্রের খবর, সোমবার বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ সরবরাহ করতে গিয়ে জনরোষের মুখে পড়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। শুধু তাই নয়, লাঠির আঘাতে রক্তাক্ত অবস্থা হয় বিজেপি সাংসদ খগেন মুর্মুর। এই ঘটনাকে নিয়ে শাসক - বিরোধী ব্যাপক তরজা শুরু হয়। এই হামলার জন্য বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে দায়ী করা হয়। এমনকি , বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার না হলে হাইকোর্টে মামলা দায়ের হবে।
বিরোধী দলনেতার পর বুধবার রাজ্যপালের মুখেও একই সুর শোনা যায়। অবশেষে ঘটনার ২ দিন পর ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের মধ্যে একজনকে নাগরাকাটা থেকে এবং আরেকজনকে জয়গাঁ থেকে আটক করা হয়েছে বলে জানা যায়। আটক করার পর ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারীরা।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের