নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নাবালিকা নিখোঁজের ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। বডি ম্যাসাজ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ দেহব্যবসা। অশোকনগর থানার পুলিশ অভিযান চালিয়ে মালিক সহ মোট ১৬ জনকে আটক করে।
পুলিশ সূত্রের খবর, অশোকনগরের একটি নাবালিকা নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায় করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে নাবালিকাকে উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। রবিবার রাতে বারাসাতের ফরচুন টাউনশিপে অবস্থিত এক বডি ম্যাসাজ পার্লারে হানা দেয় পুলিশ। অভিযানের সময় পার্লারের ভিতরে মালিক সহ ১১ জন মহিলা এবং ৪ জন পুরুষ ছিল। ওই নাবালিকাও এই পার্লারে কাজ করত।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "নাবালিকা নিখোঁজের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। উদ্ধারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী বারাসাতে একটি ম্যাসাজ পার্লারে অভিযান চালানো হয়। সেখানে মালিকসহ মোট ১৬ জনকে আটক করি। প্রথমে পার্লারের মালিককে আটক করে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয়। পরে মহিলা পুলিশ এসে পার্লারের ভিতরে থাকা সকলকে আটক করে থানায় আসে। তদন্তে জানা গেছে এখানে কাজ করতে আসা মহিলারা বিরাটি, নিউ ব্যারাকপুর, কাজীপাড়া, হাবরা আর অশোকনগরসহ উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকা থেকে আসত।"
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা