নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতিতে বড় পরিবর্তনের পথে সরকার। বিধানসভায় পেশ হল দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। সরকারের দাবি, অতীতে সংরক্ষণের ক্ষেত্রে যে অসংগতি ও বৈষম্য তৈরি হয়েছিল, তা সংশোধন করতেই এই পদক্ষেপ। তবে বিল ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
বিধানসভায় অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী গৌরীশংকর ঘোষ ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ এবং ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ পেশ করেন। সরকারের বক্তব্য, বামফ্রন্ট ও তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণে যে ত্রুটি ছিল, তা সংশোধন করাই এই বিলের উদ্দেশ্য।
নতুন প্রস্তাব অনুযায়ী, ওবিসি ক্যাটেগরি 'এ' এর থাকা ৬৫টি জনগোষ্ঠীর তালিকা বহাল থাকলেও, পূর্ববর্তী আইনে ক্যাটেগরি ‘বি’-তে অন্তর্ভুক্ত ৭৮টি জনগোষ্ঠীর তালিকা সংবলিত তফশিল বাদ দেওয়ার প্রস্তাব আনা হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে কোনও গোষ্ঠীকে অনগ্রসর শ্রেণির তালিকায় অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানানোর সুযোগও রাখা হয়েছে। তবে বিরোধীদের একাংশ এই বিলের কড়া সমালোচনা করেছেন।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির দাবি, ' এই বিলটির কোনও বৈজ্ঞানিক ব্যাখা নেই। রাজনৈতিক হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। এই বিলের ফলে অনগ্রসর শ্রেণির মধ্যে আরও ভেদাভেদ তৈরি হবে। বরং আর্থ সামাজিক পরিস্থিতির নিরিখে বিচার করে সংরক্ষণ করা হোক। তাতে বিধানসভায় নয়া নজির তৈরি হবে। কেরল ও তামিলনাড়ু মডেলে করা হোক।'
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের