নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শুক্রবার অবশেষে কাটল মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের ঘোষিত বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে আইনি জট। এই মামলায় কোনোরকম হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, বাবরি মসজিদ নির্মাণে আর কোনও বাঁধা রইল না।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বাবরি মসজিদ নির্মাণ মামলার শুনানির সময় আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর মতে, সম্প্রীতি নষ্ট হতে পারে। মুর্শিদাবাদের বেলেডাঙায় বাবরি মসজিদ নির্মাণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব রাজ্য সরকারকেই দিয়েছে হাইকোর্ট। ইতিমধ্যে বেলডাঙায় বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার।
আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা করেন হুমায়ুন কবীর। এরপর থেকেই শাসক দলের সঙ্গে দূরত্ব বাড়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। এমনকি দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নাহলে বাকিগুলো পচে যায়। কিছু পোকামাকড় থাকবে। তাদের সরিয়ে দিলে দেশ, রাজ্য - সব চলবে।“
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের