নিজস্ব প্রতিনিধি , তেহরান - ইরানের অনুরোধ রাখল না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দীর্ঘ টালবাহানার পর নিরাপত্তাহীনতায় ভুগলেও ট্রাম্পের ডেরায় বিশ্বকাপ খেলতে আসতে হবে ইরানকে। মঙ্গলবার রাতে এই বিষয়ে ঘোষণা করেছে ফিফা। শত্রুপক্ষের মাটিতেই বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইরান। পাকিস্তান মডেলের অনুরোধ করলেও শেষমেষ তা বিফলেই গেল।
ট্রাম্পের লাগাতার আক্রমণের পর ইরানের পক্ষ থেকে জানানো হয় বিশ্বকাপ খেলার ব্যাপারে পুরোটাই নির্ভর করছে আলোচনার ওপর। প্রাণের ঝুঁকি নিয়ে তারা আসবেনা। এরপর ট্রাম্প জানিয়েছিলেন খেলতে এলে কোনো অসুবিধে হবে না ইরানের। তবে ঠিক একদিন বাদেই রংবদলে জানিয়েছিলেন , ইরানের খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেনা আমেরিকা। এরপরই বেঁকে বসে বিশ্বকাপে অংশগ্রহণ করার কথা জানানো হয় ইরান সরকারের তরফে। তবে মেক্সিকোতে ম্যাচ আয়োজনের বিষয়ে অনুরোধ করা হয়। তবে শেষমুহূর্তে ম্যাচ সরালে একগুচ্ছ সমস্যার মধ্যে পড়তে হবে ফিফাকে। তাই শেষমেষ জানিয়ে দেওয়া হয়েছে , খেলতে হলে আমেরিকার মাটিতেই খেলতে হবে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের ফুটবল দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। তিনি ঘুরিয়ে ইরানের ফুটবল দলকে আমেরিকায় যেতে বারণ করেছেন। বিষয়টা উদ্বেগের। আমরা ফিফার সঙ্গে কথা বলছি। আমাদের ম্যাচগুলো আমেরিকা থেকে সরিয়ে মেক্সিকোয় নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।"
বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের চারটি ম্যাচই রয়েছে আমেরিকায়। সূচি অনুযায়ী ইরানের ম্যাচগুলি রয়েছে লস অ্যাঞ্জেলস ও সিয়াটেলে। ইরানের আর্জি খারিজ করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, "বিশ্বকাপের ম্যাচগুলি সূচি অনুযায়ী নির্ধারিত স্থানেই হবে। সূচি পরিবর্তন সম্ভব নয়।"
ট্রাম্প বলেছিলেন , "বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে আমি স্বাগত জানাই। কিন্তু আমি মনে করি না এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত। ওরা এলে বরং বিপদ বাড়বে।" মার্কিন প্রেসিডেন্টের এহেন কথার পরেই আরও বেঁকে বসে ইরান।
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের