নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে চলা SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে তপ্ত রাজনৈতিক পরিবেশের মধ্যেই সবচেয়ে বেশি আশঙ্কায় মতুয়া সম্প্রদায়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ভয় ঘিরে ফেলেছে এই সমাজকে। সেই আতঙ্ক থেকেই সোমবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন মমতাবালাপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। মিছিলে যোগ দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও।
বিধানসভা ভোটের আগে SIR-কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। বিজেপি ও তৃণমূল দুই পক্ষই বিষয়টিকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক কৌশল সাজাচ্ছে। তবে এই প্রক্রিয়ায় সবথেকে বেশি আতঙ্কিত হয়ে পড়েছে মতুয়া সমাজের মানুষ। এই প্রেক্ষাপটে সোমবার কলকাতার রাস্তায় নেমে তাদের উদ্বেগের কথা জানালেন মমতাবালাপন্থী মতুয়ারা। কলকাতা থেকে বি বাদী বাগ পর্যন্ত মিছিল করেন মতুয়ারা। আর এই মিছিলে বিশেষ ভাবে যোগদান করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
মিছিল থেকে স্পষ্ট দাবি ওঠে, কোনও মতুয়ার নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। তাদের বক্তব্য, SIR প্রক্রিয়ার কারণে সম্প্রদায়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মিছিল শেষে সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সরাসরি আক্রমণ করেন রাজ্য ও কেন্দ্র সরকারকে। তার অভিযোগ, 'এই পুরো SIR প্রক্রিয়া নির্বাচনী বৈতরণী পার করার জন্য। ভোট মিটলে আর কেউ SIR-এর কথা বলবে না।'
কংগ্রেস নেতার দাবি, 'মতুয়াদের ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। রাজ্য ও কেন্দ্র চাইলে যৌথ ভাবে সমস্যার সমাধান করতে পারত, কিন্তু ইচ্ছা নেই বলেই মতুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছে।' তিনি আরও বলেন, '৫ বার ভোট দেওয়ার পরেও এই মানুষদের কেন নাগরিকত্বের পরীক্ষা দিতে হবে? মতুয়া অধ্যুষিত এলাকায় ছোট ছোট ক্যাম্প করে সহজেই কাজটা করা যেত।'
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের