নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা I-PAC মামলার শুনানি ছিল। ইডির বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। I-PAC কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। কার্যত সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল সরকারকে তুলধনা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে দেশের সামনে বাংলার মুখ পুড়ল। এক সময় বলা হত বাংলা যেটা আজ ভাবে সেটা ভারত ভবিষ্যতে ভাবে। আজকে সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘটনাকে কেন্দ্র করে মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বুঝিয়ে দিল যে বাংলায় কোনও আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গের পথে কোনও রাজ্য হাঁটলে সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী। দেশজুড়ে অরাজকতা তৈরি হবে।“
তিনি আরও বলেন, “ইডির ওপর যে আক্রমণ করা হয়েছে, সেটা ইডির ওপর নয়, ভারতীয় সংবিধানের ওপর করা হয়েছে। ২০০৫ সালে পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলাদেশি ঢোকাচ্ছে সিপিএম। সেই সময় কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, আমি আর কোনও দিন পার্লামেন্টে ঢুকব না। তাহলে আজ কি হচ্ছে? ১২ টি রাজ্যে SIR চলছে, কিন্তু বাংলা ছাড়া কোনও জায়গাতেই বিডিও অফিসে ভাঙচুর, গান্ধী মূর্তি ভাঙা হচ্ছে না।“
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের