নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কয়লা কেলেঙ্কারি ঘিরে রাজনৈতিক তরজা এবার পৌঁছাল আদালতের দোরগোড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ‘ভিত্তিহীন ও অবমাননাকর’ বলে দাবি করে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে এই মামলার কথা প্রকাশ্যে আনেন তিনি।
গত সপ্তাহে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি-র তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। সেই ঘটনার প্রতিবাদে ৯ জানুয়ারি পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি অভিযোগ করেন, ভোটের আগে তৃণমূলের রণকৌশল হাতিয়ে নিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়েছে। একই সঙ্গে কয়লা কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলনেতার যোগ নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রথমে আইনি নোটিশ পাঠান শুভেন্দু অধিকারী। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নোটিশের কোনও জবাব না মেলায় তিনি এবার সরাসরি মানহানির মামলা দায়ের করার পথে হাঁটলেন। শুক্রবার জানানো হয়, তার হয়ে আইনজীবী চিরঞ্জিত পাল এই মামলা দায়ের করেছেন। শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্য তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এবং তা সম্পূর্ণ মনগড়া ও প্রমাণহীন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের