নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের বঙ্গ সফরে উন্নয়নের উপহার নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ১৭ ও ১৮ জানুয়ারি মালদহ সহ সিঙ্গুরে একের পর এক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। রেল ও সড়ক পরিকাঠামোয় জোর দিতে মোট ৪ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ মালদহ স্টেশন থেকে দেশের প্রথম হাওড়া–গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ মালদহের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে বালুরঘাট–হিলি নতুন রেললাইন, শিলিগুড়ি লোকো শেডের উন্নয়ন, জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেন রক্ষণাবেক্ষণ পরিকাঠামোর আধুনিকীকরণ।
পাশাপাশি, কোচবিহার–বামনহাট ও নতুন কোচবিহার–বক্সিরহাটের মধ্যে বৈদ্যুতিক রেললাইনের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও একযোগে চারটি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন তিনি। রবিবার ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী যাবেন হুগলীর সিঙ্গুরে সেখানে সরকারি সভা থেকে ৮৩০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে, বালাগড়ে বর্ধিত বন্দর গেট সিস্টেম ও রোড ওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের