নিজস্ব প্রতিনিধি, কলকাতা – নয়া প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সুজয় পাল। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি সুজয় পাল। শুক্রবার থেকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন তিনি।
এদিন শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। গত বছর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে অবসর নেন টিএস শিবজ্ঞানম। এরপর সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছিলেন বিচারপতি সুজয় পাল। কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে তাঁর নাম সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
প্রবাসী বাঙালি পরিবারে জন্ম হয় সুজয় পালের। তাঁর বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। এলএস ঝা মডেল স্কুলে পড়াশোনা করেছেন তিনি। মধ্যপ্রদেশের জব্বলপুরের রাণি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন বিচারপতি সুজয় পাল। এরপর দীর্ঘ সময় ধরে আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০১১ সাল থেকে জব্বলপুরে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারক পদে দায়িত্ব পালন করেন। এবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুজয় পাল।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের