নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফের দলে ‘প্রাসঙ্গিক’ হয়ে উঠলেও প্রধানমন্ত্রীর সভায় জায়গা হল না দিলীপ ঘোষের। শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহ ও সিঙ্গুরের একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি প্রাক-নির্বাচনী জনসভা করবেন তিনি। কিন্তু সেই গুরুত্বপূর্ণ কর্মসূচির কোনওটিতেই ডাক পেলেন না বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। যা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
শনিবার মালদহ এবং রবিবার হুগলীর সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ট্রেনের উদ্বোধন হওয়ার কথা। পাশাপাশি ভোটের মুখে রাজ্যের মানুষকে বার্তা দিতে জনসভাও করবেন প্রধানমন্ত্রী। তবে এই দুই কর্মসূচির কোনওটিতেই উপস্থিত থাকবেন না দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ নিজে জানান, ' সব নেতারা সব জায়গায় যান না। কোন নেতা কোন প্রোগ্রামে থাকবেন, সেটা পার্টিই ঠিক করে দেয়। যাকে যেখানে যেতে বলা হয়, সে সেখানেই যায়।'
প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিলীপের মন্তব্য, 'মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষকে মেসেজ দিতে আসছেন। সরকারি কাজের সঙ্গে সঙ্গে বিজেপি মানুষের পাশে আছে এই কথাই তিনি বারবার তুলে ধরেন।' সিঙ্গুরে যাবেন কি না, তা নিয়ে তিনি বলেন, 'এখনও কিছু জানি না। যাদের যেতে বলা হবে, তাঁরাই যাবেন।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের