নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেলডাঙায় টানা দু’দিনের অশান্তি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক। পরিযায়ী শ্রমিককে হত্যার আড়ালে পরিকল্পিত হিংসা ছড়ানোর অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা। তার দাবি, এটি কোনও স্বতঃস্ফূর্ত ক্ষোভ নয়, বরং আগের মতোই একটি সংগঠিত নকশার পুনরাবৃত্তি, যেখানে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে নির্দিষ্ট সম্প্রদায়ের সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর।
শুক্রবার থেকে ঝাড়খন্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তাল বেলডাঙা এলাকা। রেল - সড়ক অবরোধ থেকে হামলার মুখে পড়তে হয়েছে সংবাদমাধ্যমকে। আর এই ঘটনায় শাসক - বিরোধী তরজা তুঙ্গে। আর এই ঘটনায় এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি তার সমাজমধ্যমে পোস্ট করে লেখেন, ' বেলডাঙায় সাম্প্রতিক অশান্তির ঘটনাগুলি আসলে সিএএ-বিরোধী ও ওয়াকফ সংশোধনী আইন-বিরোধী আন্দোলনের সময় মুর্শিদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ হিংসারই পুনরাবৃত্তি। সেই সময় যেমন নিরীহ মানুষের বাড়িঘর ও জীবিকা ধ্বংস হয়েছিল, এবারও তেমনই পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হচ্ছে।'
পুলিশের ভূমিকা নিয়েও এদিন সরব হয়েছে শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং রাজনৈতিক চাপের কারণে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না। এমনকী একই জেলায় হাইকোর্টের নির্দেশে সামসেরগঞ্জ ও ধুলিয়ানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও, বেলডাঙায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সক্রিয়তা দেখা যায়নি বলেও অভিযোগ করা হয়েছে।'
এই প্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘ভোটব্যাঙ্ক রাজনীতির’ অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য NIA তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। একইসঙ্গে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে BNSS-এর ১৬৩ ধারা জারি এবং জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর পূর্ণ মোতায়েনের দাবি জানানো হয়েছে।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের