নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টি ও ধসে ভেঙে যাওয়া রাস্তা-সেতু, বিচ্ছিন্ন জনপদ এবং আশ্রয়হীন মানুষের দুর্দশা সরেজমিনে দেখতে মঙ্গলবার পৌঁছলেন মিরিকের দুধিয়া অঞ্চলে। দুর্গতদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে দ্রুত পুনর্গঠনের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, টানা বৃষ্টি ও ধসের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলা কার্যত বিপর্যস্ত। ভেঙে গিয়েছে রাস্তা, সেতু ও ঘরবাড়ি। পাহাড়ি অঞ্চলের বহু এলাকা এখনও যোগাযোগহীন। এই কঠিন পরিস্থিতিতে সোমবার নাগরাকাটার পর মঙ্গলবার মিরিকে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে দুধিয়ার ত্রাণশিবিরে গিয়ে তিনি দুর্গতদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত পুনর্গঠনের নির্দেশ দেন প্রশাসনকে।
মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, 'ধসে ভেঙে যাওয়া রাস্তাগুলি ১৫ দিনের মধ্যে মেরামত করতে হবে।' ইতিমধ্যে দার্জিলিং-মিরিক সংযোগকারী দুধিয়া ব্রিজ সংস্কারের কাজও শুরু হয়েছে। কাজের অগ্রগতি নিজে চোখে দেখেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ক্যাম্পে থাকা মানুষের কোনও অসুবিধা যেন না হয়, সেটা দেখতে হবে। কমিউনিটি কিচেন এখনও এক মাস চালাতে হবে।'
দুর্গত পরিবারের সদস্যদের হাতে প্রতিশ্রুত আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, যাঁরা মাথার ছাদ ও গুরুত্বপূর্ণ নথি হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। আধার, ভোটার ও প্যান কার্ডের মতো প্রয়োজনীয় নথি দ্রুত তৈরি করে দেওয়ার নির্দেশ দেন জেলাশাসককে। তিনি প্রতিশ্রুতি দেন, 'ভাঙা ঘরবাড়ি সব রাজ্য সরকার বানিয়ে দেবে।'
উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য আবারও ভুটানের পাহাড়ি জলকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, 'ভুটান পাহাড়ের জল নামার ফলে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। শুনেছি নেপাল ও ভুটান থেকেও কিছু দেহ ভেসে এসেছে। মুখ্যসচিবকে বলেছি, সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে মর্যাদার সঙ্গে দেহগুলি ফিরিয়ে দিতে।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের