নিজস্ব প্রতিনিধি , মালদহ - মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে চরম অব্যবস্থাপনা! একদিকে বেওয়ারিশ দেহের স্তূপ, অন্যদিকে বিকল ফ্রিজারের কারণে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে অসহ্য দুর্গন্ধ। ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের মর্গে মোট ছয়টি ফ্রিজার রয়েছে। প্রতিটিতে ৬টি করে দেহ সংরক্ষণের ব্যবস্থা, অর্থাৎ সর্বাধিক ৩৬টি দেহ রাখা সম্ভব। কিন্তু বর্তমানে সেখানে রয়েছে ৫০টিরও বেশি মৃতদেহ, যার অধিকাংশই বেওয়ারিশ বা দাবিহীন। ফলত একটির উপর আরেকটি দেহ স্তূপ করে রাখতে হচ্ছে। ফ্রিজারগুলি অকেজো হয়ে পড়ায় মৃতদেহে পচন ধরে চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ। হাসপাতাল চত্বরে টেকা দায় হয়ে পড়েছে কর্মী ও সাধারণ মানুষের পক্ষে। এমনকি প্রশাসনিক ভবনের কর্মীদের মুখে মাস্ক বা কাপড় বেঁধে কাজে আসতে হচ্ছে বলে অভিযোগ।

উপরন্তু, মর্গের ভিতর ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় বেওয়ারিশ লাশের চোখ, নাক, কান ইঁদুরে কুরে খাচ্ছে। এমন বীভৎস চিত্রে আতঙ্কিত হাসপাতালের কর্মী থেকে শুরু করে রোগীর আত্মীয়রাও।মর্গের ভিতর ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় বেওয়ারিশ লাশের চোখ, নাক, কান ইঁদুরে কুরে খাচ্ছে। এমন বীভৎস চিত্রে আতঙ্কিত হাসপাতালের কর্মী থেকে শুরু করে রোগীর আত্মীয়রাও। এখন প্রশ্ন উঠছে- প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে এই ভয়ঙ্কর পরিস্থিতি আর কতদিন চলবে? এই অব্যবস্থার ছবিতে চরম ক্ষোভ ছড়িয়েছে সর্বত্র।

ঘটনার বিষয়ে হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, “বেওয়ারিশ দেহগুলির সৎকারের জন্য প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। পাবলিক নোটিফিকেশন জারি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিহীন দেহগুলির সৎকার সম্পন্ন হবে।”

অন্যদিকে, সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর বলেন “ফ্রিজারগুলো কিছুদিন আগেই রিপেয়ার করা হয়েছিল। তবে আবারও ত্রুটি দেখা দিয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, খুব শীঘ্রই ফ্রিজারগুলির সারানোর কাজ শুরু হবে।”

এদিকে মৃতদেহ নিয়ে আসা পরিবারের সদস্য সনু কুমার ঘোষ ও মহেশ যাদব জানান, “আমাদের দেহ মর্গে নিয়ে আসার পর থেকে গন্ধে থাকা যাচ্ছে না। এমন জায়গায় লাশ রাখা মানে মৃতদেহের অসম্মান। পরিষ্কার করা উচিত এটাই বলব।”
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের