নিজস্ব প্রতিনিধি , মালদহ - মোথাবাড়ি কাণ্ডে তদন্তে বড়সড় অগ্রগতি। SIR সংক্রান্ত কাজে যাওয়া বিচারকদের রাতভর আটকে রাখার ঘটনায় প্রথম গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ধৃত ব্যক্তি স্থানীয় পঞ্চায়েত সদস্য গোলাম রব্বানি, যিনি আইএসএফের সঙ্গেও যুক্ত বলে জানা গেছে।
মোথাবাড়ি কাণ্ডে এর আগে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সূত্র ধরেই গোলাম রব্বানির নাম সামনে আসে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মোথাবাড়ি এলাকা থেকেই তাকে গ্রেফতার করে NIA। ঘটনার দিন বিচারকদের উপর হামলা, তাদের আটকে রাখা এবং পরে উদ্ধার অভিযানের সময় রাস্তায় গাছ-বাঁশ ফেলে বাধা দেওয়ার ঘটনায় তার প্রত্যক্ষ যোগ থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের।
NIA ইতিমধ্যেই এই ঘটনায় ১২টি FIR দায়ের করে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একাধিক সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদও চলছে। তদন্তকারীরা জানতে চাইছেন, ওই দিন এলাকায় যে ভিড় জমেছিল, তা স্বতঃস্ফূর্ত ছিল নাকি পরিকল্পিতভাবে মানুষ জড়ো করা হয়েছিল। গোলাম রব্বানির বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।
ধৃতকে কলকাতায় এনে আদালতে পেশ করা হবে এবং তার হেফাজত চেয়ে আরও জেরা চালানোর পরিকল্পনা রয়েছে। এই ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। মোথাবাড়ি কাণ্ডে এই গ্রেফতারিকে তদন্তের গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের