নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা শুরুর আগেই চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল সভাস্থলে। প্রধানমন্ত্রী পৌঁছোনোর আগেই কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে রূপ নেয় অশান্তিতে। চেয়ার ছোড়াছুড়ি, ব্যারিকেড ভাঙা সহ ভিভিআইপি গেট ভেঙে ফেলার চেষ্টায় সভাস্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
সভা শুরুর আগেই মঞ্চ থেকে বারবার সকলকে শান্ত হয়ে বসার অনুরোধ জানানো হয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। একাংশ বিজেপি কর্মী-সমর্থক চেয়ার ছুড়তে শুরু করেন, ভাঙা হয় ব্যারিকেড। ভিভিআইপি গেট ভেঙে ফেলার চেষ্টাও চলে, যার জেরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়। এদিকে, সভায় যোগ দিতে যাওয়া বিজেপি নেতা-কর্মীদের পুলিশ আটকে দিয়েছে এই অভিযোগও উঠে এসেছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। একাধিক আইপিএস আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভিড় ও উত্তেজিত কর্মীদের সামলানো কঠিন হয়ে পড়ে। প্রশাসনের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানালেও পরিস্থিতি কিছু সময়ের জন্য সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা