6902204d15567_IMG-20251029-WA0200
অক্টোবর ২৯, ২০২৫ বিকাল ০৭:৪০ IST

মোচার খোসা ফেলবেন না , বানিয়ে ফেলুন মুচমুচে ভাজা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিভিন্ন পাতা দিয়ে যেমন বাটা বানানো হয় , ঠিক তেমনই অনেক সব্জির খোসা দিয়ে বানানো হয় বিভিন্ন মুখরোচক ভাজাভুজি। আলুর খোসা দিয়েই বানানো যায় একটি সুন্দর ফ্রায়েড আইটেম। ঠিক তেমনই মোচার খোসা দিয়েই বানানো যায় কুড়মুড়ে , মুচমুচে একটি ভাজা। টমেটো সস দিয়ে পরিবেশন করলে যা অসাধারণ লাগে।

উপকরণ

একটি মাঝারি মাপের মোচার খোসা
১টি ডিম
১ টেবিল চামচ চালের গুঁড়ো
৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
চাট মশলা
ভাজার জন্য সাদা তেল
অল্প একটু তেঁতুল
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
স্বাদ অনুযায়ী লবণ

রন্ধন প্রণালী -

মোচা ছাড়িয়ে লালচে খোসা খুব ভাল করে ধুয়ে জল একদম ঝরিয়ে নিন। তার পর খোসাগুলি রোলের মতো পাকিয়ে আড়াআড়ি করে কেটে নিন। পরের ধাপে মোচার খোসা অল্প একটু তেঁতুল গোলা এবং নুন দেওয়া জলে আধ ঘণ্টার মতো ভিজিয়ে রাখুন। সেই জল ঝরিয়ে নিন। একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। যোগ করুন নুন, আদা-রসুন বাটা। আর একটি পাত্রে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, চাট মশলা, লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। মোচার কাটা খোসা ডিমের গোলায় চুবিয়ে কর্নফ্লাওয়ারের গুঁড়োর পরত দিন। তার পর ছাঁকা তেলে ভেজে নিন। সঙ্গে মেয়োনিজ় বা সস্ দিয়ে পরিবেশন করুন। গরম গরম ছাড়া একেবারেই ভাল লাগবেনা।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের