নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - মোবাইল গেমের ফাঁদে খোয়া যাওয়া টাকার বড় অংশ উদ্ধার করল পুলিশ। দ্রুত পদক্ষেপে সাফল্য আসায় খুশি পানাগড়ের পরিবার। পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে কাঁকসা থানার কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে , পানাগড়ের বাসিন্দা রাজেশ জয়সওয়ালের ছেলে গত সেপ্টেম্বর মাসে মোবাইলে একটি অনলাইন গেম ডাউনলোড করে। প্রথমে খেলাতে অল্প কিছু টাকা খরচ হয়। পরে লাভের লোভ দেখিয়ে ধাপে ধাপে রাজেশবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

অক্টোবর মাসে ব্যাঙ্কের পাসবুক আপডেট করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরিবারের। এরপরই কাঁকসা থানার সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রায় দেড় মাসের চেষ্টায় ১ লক্ষ ২২ হাজার টাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া অর্থের চেক বুধবার ওই পরিবারের হাতে তুলে দেন থানার আইসি প্রসূন খাঁ-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।
ঘটনা প্রসঙ্গে জানকি জয়সওয়াল জানান, 'এত বড় অঙ্কের টাকা হারিয়ে যাওয়ায় প্রথমে দিশেহারা হয়ে গিয়েছিলাম। তবে পুলিশ আমাদের জন্য যা করেছে তা সত্যিই প্রশংসনীয়। দ্রুত পুলিশের দ্বারস্থ হওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। সকল অভিভাবকদের বলব, বাচ্চাদের মোবাইল ব্যবহারের দিকে নজর দিতে। সাইবার অপরাধ সম্পর্কে সকলেরই আরও সচেতন হওয়া প্রয়োজন'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের