নিজস্ব প্রতিনিধি , মালদহ - এই আশঙ্কাই ছিল সরকারের। মালদহের মানিকচকে SIR ঘোষণার পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ২০০২ সালের ভোটার লিস্ট থেকে গায়েব ৮০০ জন ভোটারের নাম। ভোটার কার্ড থাকলেও সেই তালিকায় নেই তাদের নাম। SIR ঘোষণার পর ২০০২ সালের তালিকা হাতিয়ে দেখেই অবাক সকলে। মালদহের মানিকচকের ধরমপুর পঞ্চায়েতের এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
২ নম্বর বেগুনতোলা ২৬ নম্বর বুথ লেভেল অফিসার তথা তৃণমূল নেতা কেনারাম মন্ডলের বিরুদ্ধে আঙুল তুলেছেন অনেকেই। তাকে পদ থেকে সরানোর দাবিতে কালিয়াচক ৩ নম্বর বিডিও সহ। জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নরেন্দ্রনাথ মন্ডল। তার দাবি , বিরোধী দল করায় রাজনৈতিক আক্রোশের জেরেই তাদের নাম বাদ দিয়েছেন কেনারম মন্ডল। এখন BLO আধিকারিকদের মুখের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই।
এই প্রসঙ্গে এক স্থানীয় মহিলা বলেন , "১৯৯৮ , ২০০৩ এ নাম থাকার পরেও হঠাৎ ২০০২ সাল থেকেই কেন নাম বাদ পড়ল জানিনা। ৩২০০ ভোটারের মধ্যে ৮০০ জন বাদ। সত্যিই বুঝতে পারছিনা কি করব। তবে রাজ্য সরকারের কাছে আবেদন করব তারা যেন আমাদের ভোটের ব্যবস্থা করে দেন। রাজ্য সরকার সহ প্রশাসন সকলের ওপর আস্থা রেখেই এখন দিন গুনছি।"
নরেন্দ্রনাথ মন্ডল বলেন, "কেনারাম শুধু আমাদের নয়। বিরোধী দলের সঙ্গে যুক্ত বহু পরিবারের নাম বাদ দিয়েছেন। রাজনৈতিক পদের অপব্যবহার করেছে ও। আমি যখন জানতে চাই কেন নাম বাদ পড়ল তখন বলা হয়েছে আমার বৌমার নামও সেই তালিকা থেকে সরে যাবে। তাও আবার যথেষ্ট খারাপ ব্যবহার করা হয়েছে আমার সঙ্গে।"
কেনারাম মন্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি , "হ্যাঁ আমি তৃণমূল করি। তাই আমার গায়ে কালি লাগানো হচ্ছেন। আমার নামে শুধু শুধু মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে। আমায় টার্গেট করা হয়েছে। সমস্তটাই চক্রান্ত। বিষয়টি খতিয়ে দেখা হোক।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের