নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - মন্দির দর্শনে গিয়ে বিতর্কে জড়ালেন কর্নাটকের বিজেপি বিধায়ক বি সুরেশ গৌড়ার কন্যা ঐশ্বর্য। এক মহিলা এসআইকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করেছে। পালটা অভিযোগ করেছেন বিধায়ক-কন্যাও।
ঘটনাটি গত ১২ অগস্টের। মান্ড্য জেলার শ্রীরঙ্গপত্ন তালুকের আরতি উক্কাড়া মন্দিরে গিয়েছিলেন ঐশ্বর্য। ভীম অমাবস্যা উপলক্ষ্যে সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মন্দির চত্বরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআই সবিতা বি। পুণ্যার্থীদের দর্শনে দেরি হওয়া নিয়ে শুরু হয় বচসা। পুলিশের অভিযোগ, সেই সময় সবিতাকে গালিগালাজ করেন ঐশ্বর্য। এরপর তাঁকে চড়ও মারা হয় বলে অভিযোগ।
এমনকি এসআইকে হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সবিতার অভিযোগের ভিত্তিতেই বিধায়ক-কন্যার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপরেই পালটা অভিযোগ করেন ঐশ্বর্য। তাঁর দাবি, এসআই তাঁকেও মারধর করেছেন। দুই পক্ষের নালিশই এখন খতিয়ে দেখছে পুলিশ। বিধায়ক-কন্যার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩২, ১১৫(২), ৩৫২ ও ৩৫১(২) ধারায় মামলা হয়েছে।
মেয়ের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন বিধায়ক বি সুরেশ গৌড়া। তবে ঘটনার অন্য দিকও তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, ঐশ্বর্য তাঁর দুই সন্তানকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন। সেখানে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বিধায়কের বক্তব্য, মন্দিরে প্রবেশে দেরি হচ্ছে কেন, তা জানতে চেয়েছিলেন ঐশ্বর্য। তখন নিজের পরিচয় বিধায়ক-কন্যা হিসাবে দেন তিনি।
এরপর তাঁকে উদ্দেশ করে কুমন্তব্য করা হয় বলে দাবি সুরেশের। সেই মন্তব্যের প্রতিবাদ করেন তাঁর মেয়ে। সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়। বিধায়ক আরও জানান, বচসা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়। তবে তাঁর কন্যা সবিতা বি-কে চড় মেরেছেন, এমন কোনও ঘটনার কথা তিনি শোনেননি বলে দাবি করেন। একইসঙ্গে যা ঘটেছে, তার জন্য দুঃখপ্রকাশ করেছেন বিজেপি বিধায়ক।
এখন দুই পক্ষের বক্তব্য ও ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। মন্দিরে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের