নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া নজিরবিহীন বিশৃঙ্খলা এবার পৌঁছে গেল আদালতের দোরগোড়ায়। হাইকোর্টে এই ঘটনায় একাধিক মামলা দায়েরের অনুমতি মিলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল।
কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, যুবভারতীর ঘটনায় ক্ষতিগ্রস্ত দর্শকদের অবিলম্বে টিকিটের টাকা ফেরত দিতে হবে। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত তদন্ত কমিটির উপর মানুষের কোনও আস্থা নেই। শুভেন্দুর বক্তব্য, 'যুবকদের আবেগ ভেঙে দেওয়া হয়েছে। আমরা যা চেয়েছি, কোর্টে চেয়েছি। বাকিটা এখন আদালতের বিচারাধীন।'
এই ঘটনায় হাইকোর্টে মোট তিনটি মামলার আবেদন জমা পড়েছে। শুভেন্দু অধিকারীর হয়ে মামলা দায়েরের আর্জি জানিয়েছেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। পাশাপাশি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ও পৃথক মামলা দায়েরের আবেদন করেছেন। অন্যদিকে, আইনজীবী মৈনাক ঘোষাল সিবিআই ও ইডি তদন্তের দাবিতে এবং টিকিটের মূল্য ফেরত-সহ একাধিক আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল মামলাগুলি দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়কে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সেই কমিটির বৈধতা নিয়েও এই মামলাগুলিতে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীদের দাবি, তড়িঘড়ি করে গঠিত এই কমিটির কোনও আইনি ভিত্তি নেই এবং তার ভূমিকা নিয়েও তারা সন্দিহান।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের