নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ চরমে। নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমে পড়েছে গেরুয়া শিবির। শুক্রবার ভবানীপুরে গৃহসম্পর্ক অভিযানে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয় দফায় দফায় স্লোগানযুদ্ধ।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমে পড়েছে গেরুয়া শিবির। পরিবর্তন যাত্রা শুরুর আগে থেকেই মানুষের সঙ্গে জন সংযোগ স্থাপনে জায়গায় একাধিক কর্মসূচি পালন করছে বিজেপি নেতা কর্মীরা। শুক্রবার ভবানীপুর এলাকায় গৃহসম্পর্ক অভিযানে বেরোন সুকান্ত মজুমদার। স্থানীয়ভাবে দেওয়াল লিখনেও অংশ নেন তিনি। উল্লেখযোগ্যভাবে, এই কেন্দ্রের বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজনৈতিক তাৎপর্য ছিল যথেষ্ট।
বিজেপির কর্মসূচি চলাকালীনই একদল তৃণমূল সমর্থক সুকান্ত মজুমদারকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। তাদের বক্তব্য, বিজেপি যতই আক্রমণ করুক না কেন, ভবানীপুরে তৃণমূলই জিতবে। পালটা বিজেপি কর্মীরাও জয় শ্রী রাম স্লোগান তুলতে থাকে। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেওয়াল লিখন ঘিরে দুই পক্ষের স্লোগান-পালটা স্লোগানে এলাকা কার্যত সরগরম হয়ে ওঠে। বিজেপির পাল্টা দাবি, মুখ্যমন্ত্রী বুঝে গেছে আসন্ন নির্বাচনে তিনি বিদায় নিচ্ছেন তাই ওনার লোকেদের দিয়ে বিরোধীদের উত্তপ্ত করার চেষ্টা করছে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের