নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে নতুন বিতর্কের ঝড় তুলেছে একটি ভাইরাল ভিডিও। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের বক্তব্য ঘিরে উত্তপ্ত রাজনৈতিক মহল। এই অবস্থায় হুমায়ুন কবীরকে কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা একটি ভিডিওতে হুমায়ুন কবীরকে বলতে শোনা যায়, তিনি যেকোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান এবং সেই লক্ষ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনকি প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও তার কথা হয়েছে বলে দাবি করেন তিনি। ভিডিওতে আরও শোনা যায়, 'শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও কথা হয়েছে।'
আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে আরও বলতে শোনা যায়, ' প্রধানমন্ত্রীর দফতর থেকেই আমাকে বলা হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে।' হুমায়ুন ইঙ্গিত দিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও কথা হয়েছে তার।
মুসলিম ভোট প্রভাবিত করার কৌশল নিয়েও তিনি মন্তব্য করেছেন। হুমায়ুন কবীর বলেন, 'বাবরি ইস্যুটা তোলার পর মানুষের আবেগ যেভাবে আমার দিকে ঝুঁকেছে তাতে আমি নিশ্চিত ৮০-৯০ আসন পাবই। মুসলিমদের বোকা বানানোটা খুবই সহজ। সেটার জন্য আমার কিছু টাকার দরকার। প্রতিটি কেন্দ্রে ৩-৪ কোটি টাকা করে খরচ করতে হবে। সব মিলিয়ে হাজার কোটি টাকা দরকার।'
এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ' টাকার বিনিময়ে মুসলমানদের ভাবাবেগ নিয়ে এভাবে ছিনিমিনি খেলাটা অন্যায়। এটা পাপ। এর পরে ওই কুলাঙ্গার, কীট হুমায়ুনকে একটা ভোটও দেওয়া উচিত নয়।'
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের