নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একদিকে কার্নিভাল আর অপরিদকে দুর্গাপুজোর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর প্রতিবাদে খোলা হাওয়া সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে যোগ দেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা। একইসঙ্গে, মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি তোলেন তিনি।
সূত্রের খবর, একদিকে রেড রোডে মুখ্যমন্ত্রী কার্নিভালে অংশ নেন। অপরদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জন নাগরিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে হাইকোর্টের অনুমতিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা। মিছিল শেষে সভা থেকে রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন বিরোধী দলনেতা। প্রথমেই জলমগ্ন কলকাতার অবস্থা নিয়ে মেয়রকে নিশানা করে বলেন, ' আইএমডির পক্ষ থেকে লিখিতভাবে রাজ্যকে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। কলকাতা কর্পোরেশন ও রাজ্য সরকারকে সাবধান করার পরেও খালা মমতার নেতৃত্বে চাচা হাকিম আর সঙ্গে চটিচাটা মনোজ বর্মা ঘুমোচ্ছিলেন। কলকাতাকে ভাসিয়ে ভেনিসে পরিণত করলেন।'
এরপরেই কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, 'দুর্গামাকে অপমান করতেও ছাড়েনি মমতা। আমরা মাকে মানি মাকে অপমান করার শক্তি দেখিয়ে দিয়েছে। গতকাল সন্তোষ মিত্র স্কোয়ারের বিসর্জন হয়েছে যেখানে মা আগে গেছেন আর সন্তানরা পিছনে। কিন্তু আজ রেড রোডে মমতা ময়ূরপঙ্খী সিংহাসনে বসে আছে আর মমতা পুলিশ দড়ি দিয়ে মাকে ওর সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। নিজে বসে আছে আর মাকে ওর সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের