নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার বিশেষ অধিবেশনে আজ শেষ দিন। আজকের অধিবেশন শুরুর আগেই জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, রাজ্য ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা।
সূত্রের খবর , বিধানসভা অধিবেশনের শুরুতে মঙ্গলবার সেনার প্রসঙ্গ নিয়ে শাসক বিরোধী তর্ক শুরু হলে অধিৰেশন থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়। আর সেই প্রতিবাদে আজ বিজেপি বিধায়করা প্রশ্নোত্তর পর্ব বাতিল করে। অধিবেশন শুরুর আগে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' প্রধানমন্ত্রীর সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সেপ্টেম্বরে মাতৃপক্ষে আমাদের দেশে একাধিক জিনিসের দাম কমতে চলেছে। এর জন্য দেশের প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। এতে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন। বিশেষ করে স্বাস্থ্যবিমা ও ওষুধে জিএসটি শুন্য করা হয়েছে।'
এরপরেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, 'খালা মমতার জন্য একদিকে পেট্রল ডিজেলের দাম বাড়ছে রাজ্যে। অস্থায়ী কর্মী, পুলিশ এদের ডিএ নেই। রাজ্যে চাকরি নেই , স্কুলগুলো উঠে গেছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি পেট্রল ডিজেলের দাম এই রাজ্যে। মমতা একদিকে আমাদের লুটছে , আর অন্যদিকে মোদিজি গোটা দেশের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসে দাম করেছে। তার জন্য মোদিজিকে ধন্যবাদ।'
নতুন CAA আইন নিয়ে বিরোধী দলনেতা বলেন, ' বাংলায় অনুপ্রবেশকারীর কোনো জায়গা নেই। যারা অনুপ্রেবশকারী মুসলিম তাদের বাংলায় কোনো জায়গা নেই। কিন্তু যারা বাংলাদেশী হিন্দু তারা শরণার্থী তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ভারত থেকে। কোনো হিন্দুর সমস্যা নেই। হিন্দুস্থানে হিন্দুরা আসবে তাতে কোনো সমস্যা নেই।'
পাশপাশি, বিধানসভায় প্রশ্নোত্তর বাতিল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ' খালা মমতা একবার বলবে বিরোধী দলনেতাকে সরিয়ে দেবে বিধানসভা থেকে। আজকে আমাদের বিধায়করা বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই আরো ৬৫ টা শুভেন্দু আছে।' এছাড়াও, বিধানসভার অধ্যক্ষকে নিশানা করে বলেন, ' অধ্যক্ষ হচ্ছে মমতার দালাল। ওর মেরুদণ্ডটা খুলে কালীঘাটের বাড়িতে রেখে এসেছে। আর ৬ মাস আছে বারুইপুরে ওকে হারাবো।'
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের