নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ক্যানিংয়ের মহিলা হোমগার্ডের রহস্যমৃত্যু ঘিরে অবশেষে বড়সড় সাফল্য তদন্তকারীদের। ঘটনার পর থেকেই পলাতক থাকা অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘ খোঁজাখুঁজির পর উত্তর ২৪ পরগনা থেকে পাকড়াও করা হল ক্যানিং থানার সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যকে।
অভিযুক্ত সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যকে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর তাকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। ঘটনার আসল কারণ জানতে অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তের নেতৃত্বে তদন্ত চলছে।
প্রসঙ্গত , গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হয় মহিলা হোমগার্ড গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমির ঝুলন্ত দেহ। তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাসিন্দা। শুক্রবার ফোনে দিদির সঙ্গে যোগাযোগ না হওয়ায় কোয়ার্টারে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান বোন রুকসানা খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ।
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের