নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল শিব সেনা নেতা রমেশ মাত্রের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা। কিন্তু এত কিছুর পরও নিজের অবস্থান বদলাতে রাজি নন ওই নেতা। বরং তাঁর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
ঘটনাটি একটি হাসপাতালের নবজাতক পরিচর্যা বিভাগ বা এনআইসিইউ-কে কেন্দ্র করে। জানা গেছে, সেই সময়ে বিশেষ ওয়ার্ডে কোনও শয্যা খালি ছিল না। ওই অবস্থায় এক অন্তঃসত্ত্বাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা জানান, প্রসবের পর নবজাতককে এনআইসিইউ-তে রাখতে হতে পারে। কিন্তু বেড না থাকায় অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, বিষয়টি জানার পর হাসপাতালে পৌঁছন রমেশ মাত্রে। সেখানে চিকিৎসকদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক মহিলা চিকিৎসকের দিকে হাত তুলছেন তিনি। সেই আঘাতের ধাক্কায় চিকিৎসকের হাত থেকে মোবাইল ফোন মাটিতে পড়ে যায়। শুধু ওই চিকিৎসকই নন, হাসপাতালের আরও কয়েকজন কর্মীকেও হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগের তির রমেশ ও তাঁর সঙ্গীদের দিকেই। ভিডিও সামনে আসার পর নেটমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান স্পষ্ট করেন রমেশ মাত্রে।
রমেশ বলেন, 'আমি কাউকে মারিনি। চিকিৎসকের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু উনি আমার কথা না শুনে ফোন দেখছিলেন। আমি শুধু ফোনটা সরানোর চেষ্টা করেছিলাম। সেই সময় ধাক্কা লেগে যায়। এটাকে হামলা বলা ঠিক নয়। আমি সেখানে না গেলে মা ও শিশুর জীবন বিপদের মুখে পড়তে পারত। তাদের চিকিৎসার ব্যবস্থা করাই আমার উদ্দেশ্য ছিল। তাই আমি যা করেছি, সেটা মানুষের স্বার্থেই করেছি। ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। আমি কোনও ভুল করিনি। যদি ওই চিকিৎসক নিজের আচরণের জন্য ক্ষমা চান, তাহলে বিষয়টি নিয়ে ভাবতে পারি। কিন্তু আমি যে কাজ করেছি, তার জন্য অনুতপ্ত নই'।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের