নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার মহালয়ার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হল। ভোর থেকেই গঙ্গার ঘাটে ভিড় উপচে পড়ল পিতৃতর্পণে ব্যস্ত আম বাঙালির। শহরতলি থেকে জেলা একাধিক ঘাটে ছিল নজিরবিহীন পুলিশি নিরাপত্তা।
সূত্রের খবর, মহালয়ার সকালে শহরের গঙ্গার ঘাটগুলিতে চোখে পড়ল এক অন্য রূপ। বাবুঘাট থেকে শুরু করে বাগবাজার সর্বত্রই জনসমুদ্র লক্ষ্য করা গেছে। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় তর্পণ। পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলাঞ্জলি দিতে ছুটে আসেন হাজার হাজার ভক্ত। তর্পণ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য তৎপর প্রশাসন। অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে প্রতিটি ঘাটে।

রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলও তৎপর যে কোনো রকমের পরিস্থিতির সামাল দিতে। পুলিশের টহলদারির পাশাপাশি ভিড় সামলাতে ও নিরাপত্তা বজায় রাখতে মাইক হাতে সতর্কবার্তা শোনাতে দেখা যায় ডিএমজিকেও। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলা শহরের ঘাটেও একই ছবি ধরা পড়ে।

ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের