নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সারা বছর ব্যবহার করা কসুরি মেথির শাক সবচেয়ে টাটকা পাওয়া যায় শীতকালে। মেথি শাক দিয়ে গরম গরম ভাত মন্দ লাগেনা। তবে মেথি দিয়ে খুব বেশি পদ হয় না। পরোটা বা মেথি চিকেন ছাড়া তেমন কিছু বাঙালিরা বানাতে জানেন না। তবে এই মেথি দিয়ে বানানো যায় একাধিক পদ। যার মধ্যে অন্যতম উত্তর ভারতের জনপ্রিয় মেথি আলু।
মেথি আলু -
উত্তর ভারতে এই রান্নাটি অতি জনপ্রিয়। সেখানে তাজা মেথি শাক আর আলু দিয়ে তৈরি সহজ এই রান্নাটি রুটি, পরোটা এমনকি, ডাল ভাতের সঙ্গেও খাওয়া হয়। মশলা বলতে লাগে জিরে, হিং এবং শুকনো লঙ্কা। তা ছাড়া ওতে ইচ্ছে মতো, আদা-রসুন কুচি এমনকি, পেঁয়াজও দেওয়া যেতে পারে। রান্নাটি করতে হবে সর্ষের তেলে। শেষে লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের