নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনীতির পারদও। বিধানসভা নির্বাচনের আগে রবিবার বাংলাজুড়ে জমে উঠেছে হাইভোল্টেজ রাজনৈতিক প্রচার। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের পাল্টা শক্তি প্রদর্শন। সব মিলিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি।
রবিবার রাজ্যের চারটি জেলায় একাধিক জনসভা করার সূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। খণ্ডঘোষের লোদনা ফুটবল গ্রাউন্ডে দিন শুরু করে তিনি বাঁকুড়ার ওন্দা ও ছাতনায় সভা করবেন। দিনের শেষে আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে সভা করে প্রচার শেষ করার কথা তার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দুটি সভায় অংশ নেবেন।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও জোর প্রচার চলছে। শিলিগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার প্রচারে নতুন মাত্রা যোগ করতে বিজেপি নামাচ্ছে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অসমের হেমন্ত বিশ্বশর্মা, দিল্লির রেখা গুপ্তা।
যোগী আদিত্যনাথের সভা রয়েছে বাঁকুড়ার পাত্রসায়র ও পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। পাশাপাশি বিভিন্ন জেলায় সভা করবেন হেমন্ত বিশ্বশর্মা ও রেখা গুপ্তা। উল্লেখযোগ্যভাবে, এই তিন মুখ্যমন্ত্রীই দুর্গাপুরে অবস্থান করে সেখান থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় প্রচার চালাবেন আগামী দুদিন।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের