নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - রাজ্য সরকারের অনুমোদিত বালি খাদান ঘিরে ফের বিস্ফোরক অভিযোগ। অনুমোদিত খাদান থেকেও অতিরিক্ত বালি তোলা ও পাচারের অভিযোগে তদন্তে নামল ইডি। বালি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল টাকার পাহাড়।
সূত্রের খবর, সোমবার সকাল থেকেই বালি পাচার নিয়ে ইডি অভিযান শুরু করে। আর সেই অভিযানের প্রথম ধাপেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রায় ১৪ ঘণ্টার দীর্ঘ তল্লাশিতে মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ। ইডি সূত্রে খবর, বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় রাখা ছিল নোটের বান্ডিল, যা গুনে মোট ৬৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
শুধু নগদ অর্থ নয়, সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ নথি। ইডি জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া নথিগুলি বালি ব্যবসার সঙ্গে যুক্ত আর্থিক অনিয়ম ও পাচারের তথ্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও এই তল্লাশি অভিযানের সময় ব্যবসায়ী সৌরভ ছিলেন না তার বাড়িতে। পরিবারের পক্ষ থেকেও এই অর্থের সঠিক উৎস সম্পর্কে কিছু জানা যায়নি বলেই দাবি তদন্তকারী সংস্থার।
এর আগে গতকালও গোপীবল্লভপুরে GD মাইনিংয়ের কর্মী শেখ জহিরুল আলির বাড়ি থেকেও উদ্ধার হয়েছিল ১২ লক্ষ টাকা। দুই ঘটনার মিলিয়ে বালি পাচারচক্রের জাল আরও স্পষ্ট হচ্ছে বলে দাবি তদন্তকারীদের।
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের