নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একের পর এক দুর্ঘটনা হওয়ার পরেও শিক্ষা হচ্ছে না কিছু মানুষের। তেমনই একটি ঘটনার সাক্ষী শিলিগুড়ি রামঘাট এলাকা। বেপরোয়া পিক আপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম ৫। রাতের অন্ধকারের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , ঘটনাটি গভীর রাতের। একটি পিক আপ ভ্যান বেশ দ্রুত গতিতে এসে প্রায় ৫-৬ জন পথচারীকে একসঙ্গে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ছিটকে যান তারা। উল্টে যায় পিক আপ ভ্যানটি। মদ্যপ অবস্থায় ছিলেন গাড়ি চালক। আহতরা ওঠার আগেই ভ্যানটি আরও দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যান গাড়ি চালক।
আহতরা অনেকেই বুঝতে পারেননি যে এত তাড়াতাড়ি পালিয়ে যেতে পারবেন ওই চালক। গাড়ি স্টার্ট দেওয়ার পরই দুইজন পিছন পিছন দৌড়াতে শুরু করেন তবে শেষমেষ গতিতে পরাস্ত হন। আহত পথচারীদের শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তায় অনেকবেশি আলোর ব্যবস্থা করতে বলেছেন এক স্থানীয়। আবার একজনের দাবি , এই রাস্তায় দিনের পর দিন বেপরোয়া ড্রাইভিং বেড়ে চলেছে। তাই যদি পুলিশের তরফে কাউকে রাখা হয় তবে দুর্ঘটনার সংখ্যা অনেক কমবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের